মাইনকার চিপায় - মুভি রিভিউ : আরাফাত হোসাইন

 মাইনকার চিপায় - মুভি রিভিউ 

 আরাফাত হোসাইন






ব্যাপ্তিকাল - ৫০ মিনিট
অভিনয় - আফরান নিশো, শ্যামল মাওলা, শরিফুল রাজ।
নির্মাতা - আবরার আতহার


অনেক দিন পর অন্যরকম একটি বাংলা সিনেমা দেখলাম। বেশ উপভোগ্য এবং সময়োপযোগী। গল্প, অভিনয়, সিনেমাটোগ্রাফি, নির্মাণ সব দিক থেকেই সুন্দর। সিনেমাটিতে অভিনয় করেছে এই সময়ের তিনজন জনপ্রিয় অভিনেতা। আফরান নিশো, শরিফুল রাজ এবং শ্যামল মাওলা। আপনি যদি ভিন্ন রকম কিছু দেখতে চান, তাহলে অবশ্যই দেখতে পারেন 'মাইনকার চিপায়'। 


যা যা ভালো লেগেছে :

১। সিনেমাটির কনসেপ্ট ভীষণ সময়োপযোগী।
২। বিশেষ করে সিনেমাটোগ্রাফি দেখবার মতো ছিল।
৩। তিনজন অভিনেতাই খুব দারুন অভিনয় করেছেন।
৪। নির্মাতার বুদ্ধিদীপ্ত নির্মান।


যা যা কম ভালো লেগেছে :

১। সিনেমাটি এমনিতেই খুব বেশি বড় নয়। তবুও দেখতে দেখতে মাঝে মাঝে খুব ধীরস্থীর লাগে। হয়তো নির্মাতা গল্পটি নিয়ে ধীরে ধীরে এভাবেই আগাতে চেয়েছেন। তবে, আমার উপলব্ধি, সিনেমাটিকে আরেকটু ছোটো করা যেত। অথবা বলা যায়, সিনেমাটির স্ক্রিন-প্লে আমার কাছে খুবই ধীর মনে হয়েছে। 

বলার মত আর কিছুই তেমন একটা মন্দ লাগেনি।

আজই Zee5-এ দেখে ফেলতে পারেন 'মাইনকার চিপায়'
হ্যাপি ওয়াচিং। 

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.