"শিশুদেরকে অল্পবিস্তর শাসন করতেই হবে" : বারট্রান্ড রাসেল
শিশুদেরকে অল্পবিস্তর শাসন করতেই হবে
বারট্রান্ড
রাসেল
![]() |
| Bertrand Russell British philosopher |
অন্যান্য বিষয়ের মতো শিক্ষাক্ষেত্রেও স্বাধীনতা পরিমানগত। কোন কোন বিষয়ে স্বাধীনতাকে বরদাশত করা হয় না। একবার আমার সঙ্গে এক ভদ্রমহিলার দেখা হয়েছিল যিনি মনে করতেন, কোন বিষয়ই শিশুদেরকে বাধা দেয়া উচিত নয়, যেহেতু শিশুর অন্তর্নিহিত প্রকৃতি আপনা-আপনি বিকাশ লাভ করে। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম "শিশু যদি নিজের ইচ্ছায় আলপিন ভক্ষণ করে তখন কেমন হবে?" খুবই দুঃখের সঙ্গে স্বীকার করতে হচ্ছে, ভদ্রমহিলা জবাবে আমাকে কেবল কটুক্তিই করেছিলেন। তা সত্ত্বেও শিশুদের ছেড়ে দেয়া হলে তাড়া শিগগির অথবা দেরিতে আলপিন ভক্ষণ করবে, ঔষদের বোতল থেকে বিষপান করবে, অথবা উচ্চ কোন জানালা থেকে লাফিয়ে পড়বে, অথবা ও জাতীয় কোন অঘটন ঘটাবে। একটু বয়স বাড়লে পরে বালকেরা সুযোগ পেলেই অপরিষ্কার থাকবে, অতিরিক্ত খাবে, এবং রোগে না ধরা পর্যন্ত ধূমপান করবে, ঠাণ্ডার কাঁপুনি না ধরা পর্যন্ত ভেজা পায়ে কাটাবে আরো-কত কিছু করবে। বয়স্ক লোকেরা যাদের রসিকতা করার ক্ষমতা নেই, সাধারণত তাদেরকে উৎপাত করার কারণেই তারা সে সব করে থাকে। সুতরাং যারা শিক্ষার মধ্যে স্বাধীনতা থাকাটা আবশ্যক মনে করেন, তারা এ-বলতে চান যে শিশুরা যা করতে পছন্দ করে, সারাদিন কেবল তাই করে কাটাবে। কিছু পরিমাণ শৃঙ্খলা এবং শাসন অবশ্যই থাকতে হবে। এখন কথা হলো, তার পরিমাণ এবং কিভাবে তা বাস্তবায়ন করা হবে তাই নিয়ে।
অধিকাংশ শিশুর ক্ষেত্রে এটা সত্য যে, এমনিতে
ছেড়ে দিলে তারা লিখতে পড়তে শিখবে না,
পরিবেশের সঙ্গে
জীবনকে খাপ খাইয়ে নেয়ার মত করে গড়ে উঠবে না। সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের
প্রয়োজন অপরিহার্য এবং শিশুদেরকেও নিশ্চিতভাবে কিছু পরিমাণ শাসনের আওতায় রাখতে
হবে। কোনরকমে শাসনকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা যায় না বলে যত কম সম্ভব শাসন করে, কচিকাঁচার স্বাভাবিক প্রবৃত্তি, আকাঙ্খকে শিক্ষার লক্ষ্যে ধাবিত করবার দিকে আমাদের
নজর দেয়া উচিত।
______
- লেখক ঃ বারট্রান্ড রাসেল - সংশয়ী রচনা (Sceptical Essays)
- অনুবাদ ঃ আহমদ ছফা


No comments