অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও'র নামের পেছনের গল্প : আরাফাত হোসাইন

অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও'র নামের পেছনের গল্প

আরাফাত হোসাইন




অনেকেই ভাবতে পারেন, একজন আমেরিকান লোকের নাম এমন অদ্ভুত কেন? কেন-ই বা বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী 'লিওনার্দো দা ভিঞ্চির' সাথে তার নামের এত মিল? অতীতে এই প্রশ্নগুলো অন্তত একবার হলেও আপনার মাথায় এসেছিল। আজ আপনাদের সেই কৌতুহলের জবাব দিতেই আমি হাজির হয়েছি। 

গল্পটা অনেক আগের। তখন অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও গর্ভজাত শিশু। তার মা একবার গিয়েছিলেন ফ্রান্সের লুভ্যর মিউজিয়ামে। মিউজিয়াম ঘুরে ঘুরে তিনি এটা-সেটা দেখছিলেন। যথারীতি একসময় তার চোখে পড়ল লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম 'মোনালিসা'। সেই অপূর্ব চিত্রকর্মটি দেখবার সময় তার গর্ভজাত শিশুটি প্রথমবারের মতো হঠাৎ-ই যেন একবার নড়েচড়ে উঠল। দারুণ এক অনুভুতি হলো তার। ভীষণ অবাক হলেন লিও'র মা। তখনই মনেমনে ঠিক করলেন, গর্ভের শিশুটি যদি ছেলে হয় তবে ওর নাম রাখবো 'লিওনার্দো'।

যেই ভাবা সেই কাজ, যথারীতি তার পুত্রসন্তান জন্ম নিল। আর কথামত সেই সন্তানের নাম রাখা হলো লিওনার্দো। আর তারপর কী হলো বাকিটা সকলেরই জানা।


______

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.