সংশয়ী রচনা - বারট্রান্ড রাসেল : বই রিভিউ

সংশয়ী রচনা - বারট্রান্ড রাসেল

বই রিভিউ

আরাফাত হোসাইন


"কোন বক্তব্য অথবা যুক্তিকে সত্য বলে স্বীকার করার পর্যাপ্ত কারণ না থাকলে তা সত্য বলে কোন ক্ষেত্রে অনুমান না-করাই হল আমার প্রস্তাবিত মতবাদ।"

আহমদ ছফার বাংলা অনুবাদে পড়ে শেষ করলাম বারট্রান্ড রাসেলের সংশয়ী রচনা। এটি একটি প্রবন্ধ সঙ্কলন। নি:সন্দেহে খুবই ভালো বই।

তবে, আমার উপলব্ধি যথারীতি একই। সেটি হলো, রাসেল সাহেবের কোনো বই অনুবাদে পড়ে আমি সন্তুষ্ট হতে পারি না। এবারেও পারিনি। হয়তো তাঁর গদ্য লেখার ধরণটাই ছিল একটু ভারী বা শক্ত ধাঁচের। তাই বোধয় কোনো অনুবাদকই তাঁর ভাবের সাথে ঠিক পেরে উঠেন না। এখানে অনুবাদক আহমদ ছফা হওয়া সত্ত্বেও সেই দোষ কাটেনি। আর এ কারণেই আমার ঐ অনুধাবন।

বইটিতে যথারীতি বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়েছে, যেরকমটা বারট্রান্ড রাসেল সচরাচর করে থাকেন। সেখান থেকে কিছু কিছু বিষয় উপলব্ধি করতে পেরেছি। তেমনি আবার কিছু কিছু বিষয় মাথার উপর দিয়েও গেছে; কিছুটা অনুবাদ আর কিছুটা আমার জ্ঞানের অভাবে। 


বইটির প্রচ্ছদ এবং বারট্রান্ড রাসেল


যা যা ভালো লেগেছে :
১। বিভিন্ন বিষয়ের খোলামেলা আলোচনা।
২। অধ্যায়ভিত্তিক আলোচনা।
৩। কিছু কিছু কথা যা আজকের দিনে এসেও সঙ্গত মনে হয়েছে। 
৪। লেখকের চিন্তাশক্তি।


যা যা কম ভালো লেগেছে :
১। অনুবাদ।
২। পড়তে পড়তে মাঝেমাঝে খুব এলোমেলো লেগেছে। { সেটাও বোধয় অনুবাদের ফলেই }
৩। আর মাঝেমাঝে এলোমেলো লাগার কারণে সেই বক্তব্যটি মাথার ওপর দিয়ে গেছে।

পরামর্শ ঃ
১। প্রথমত আমার পরামর্শ থাকবে বইটি অবশ্যই পড়ুন। কারন, অনেক কিছু জানার আছে; বোঝার আছে।
২। দ্বিতীয় পরামর্শটি হবে, যদি সম্ভব হয় ইংরেজিতেই পড়ুন। সেটা সম্ভব না হলে তবেই বাংলাতে পড়বেন। 


বইটি 'খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি' থেকে প্রকাশিত।বইটির পৃষ্ঠা সংখ্যা ১৭২। আপনারা চাইলে খুব সহজেই রকমারি থেকে বইটি কিনে পড়তে পারেন। বইটি কিনতে এইখানে ক্লিক করুন। 


বইটির কিছু উল্লেখযোগ্য উক্তি তুলে ধরছি।

"আমাদের আকাঙ্ক্ষাগুলো প্রতিযোগিতামূলক এবং সে অনুসারে অতিরিক্ত ধন-সম্পদ অর্জনের ফলে মানুষের সাধারণ অথবা বিশেষ কোন সুখের বৃদ্ধি সাধন করে না।"

 

"স্বাভাবিকভাবেই ধনী লোকেরা অত্যধিক শ্রদ্ধা এবং সম্মান পেয়ে থাকে। মানুষের ধনী হওয়ার আসল কারণ হলো এটি। টাকা দিয়ে তারা যে সকল জিনিস ক্রয় করে তার ভূমিকা সেখানে প্রথম নয়, বরং দ্বিতীয়।"


"আমাদের বিশ্বাসসমূহ আমাদের কুসংস্কার, আকাঙ্ক্ষা এবং ঐতিহ্যের উপর স্থাপন করা উচিত নয়।"

 

"প্রত্যক্ষভাবে আমাদের পরীক্ষা করে অবশ্যই জেনে নিতে হবে যা সত্য মনে হয় আদতে তার বাস্তব সমর্থন আছে কিনা এবং এখানেই আমরা পুরনো সকল রকমের হতবুদ্ধির শিকার হয়ে পড়ি।"


আজকের মত এই পর্যন্তই। ভবিষ্যতে আবারও কোনো নতুন বইয়ের রিভিউ নিয়ে হাজির হব। বিদায়।




No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.